শুরু তো হয়েছে এখন শেষ কোথায়?

প্রায় ১ বছর পর আবার লিখতে বসেছি,ঘড়িতে রাত ১২ টা প্রায় বাজতে চলেছে।আমার প্রায় লিখাগুলো শুধু প্রেম,ভালবাসা নিয়েই হয়।আজকেও এর বিপরীত হবে না,হা আমি আবার প্রেমে পরেছি ঠিক শুনেছেন আমি আবার প্রেমে পরেছি।

সম্পর্কে সে আমার স্কুলের জুনিয়র,স্কুলের রিইউনিউনের প্রোগ্রামের গ্রুপ থেকে এই বছরের শুরুর দিকে পরিচয়।প্রথম কয়েক দিন সামান্য কিছু কথা হয়েছিলো স্কুলের প্রোগ্রামের পর ওর সাথে আর কথা হয়ে উঠেনি কারন ও এফবি আইডি ডিএকটিভ করে রেখেছিলো।

প্রায় ৫-৬ মাস পর গত মাসে হঠাৎ আইডিটিতে  আবার গ্রিন চিন্হ দেখে ওর কথা মনেপরে গেলো।আরে এর আইডি আবার একটিভ হয়েছে?কি হয়েছিলো?কেন না বলে হঠাৎ ভেনিস?  অনেক গুলো কেন কেন এবং কেন নিয়ে পরের দিন মেসেজটা করেই ফেলেছি।

হায়,
রিপ্লে:- হায়
এর থেকে লিখা শুরু,পৃথিবীর এক প্রান্ত থেকে আমি অন্য প্রান্তে ওনি।কথার টেপ রেকর্ডার চলতে থাকলো।শুধু অনেক গুলো প্রশ্ন আর অপর প্রান্ত থেকে উওর আসতে শুরু করলো।যত প্রশ্ন তত উওর।ওর সাথে প্রথম দিন কথা বলেই বুঝতে পারলাম ও ভালো নেই,আমার ওকে আরও জানতে হবে ও কেন ভালো নেই।

যতই ওর সাথে কথা বলছিলাম আর একটু একটু ওর প্রেমে পরছিলাম,এর মধ্যে কয়েকটা ছবিও আদানপ্রদান হয়ে গেছে।পরিচয়ের দিন যতই বারছিলো আমরা ততই একটা জিনিশ লক্ষ করলাম যে আমরা একে অপরের কপি,আমার যা পছন্দ ওর ও তাই,যা না পছন্দ সেটাও ওর পছন্দ না।এমনকি ওকে একটা নাম্বার বলতে বলেছি সেটাও একই হয়েছে।আমি তো আবার নতুন করে ওর প্রেমে হাবুডুবু।

আমিও কথায় বুঝতে পেরেছি আমার চেয়ে ওর অবস্থা আরও জটিল,ও নিজেও আমাকে ভালোবেসে ফেলেছে।কিন্তু তখনও আমার মনে কিছু একটা সন্ধেহ ছিলো।আমাদের মাঝে কোন একটা সত্যতো লুকায়িত আছে,কি সেটা? আমি ওর লিখায় ওর চোখে কিছু একটা শুন্যতা তো দেখতে পাচ্ছিলাম।কিন্তু ওকে সরাসরি বলতে পারছিলাম না কি হয়েছে তোমার।

Comments