কানাডায় গাজা বিক্রি বৈধ

এর আগে শুধু উরুগুয়েতে এই মাদকদ্রব্যের ব্যবহার ও প্রকাশ্যে বিক্রি বৈধ ছিল।

২০০১ সালে কানাডায় চিকিৎসার জন্য গাঁজা সেবনকে বৈধতা দিয়ে আইন পাস হয়। যদিও স্বাস্থ্য, আইন ও জননিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।

বিবিসি জানায়, নতুন এই নিয়মের ফলে এখন থেকে কানাডীয়রা উন্মুক্তভাবে গাঁজা কিনতে এবং ব্যবহার করতে পারবেন। তবে এর ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কেবলমাত্র লাইসেন্সধারী ব্যক্তিরাই গাঁজা উৎপাদন এবং বিক্রি করতে পারবেন।

এরপরও গাঁজা সম্পর্কিত আইনের ব্যাখ্যা দিয়ে ১ কোটি ৫০ লাখ পরিবারে ইমেইল পাঠানো হবে। এজন্য প্রস্তুতি চলছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়। এছাড়া বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন ক্যাম্পেইনও পরিচালনা করবে দেশটি।


প্রতিবেদনে বলা হয়, গাঁজা সেবন করে গাড়ি চালানোর মতো পরিস্থিতি সামাল দিতে তৈরি আছে পুলিশ। পাশাপাশি গাঁজা বৈধ করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে এসেছে কানাডার প্রদেশগুলো।

দেশটির কোন কোন জায়গায় প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন করা যাবে তা নির্ধারণ করবে প্রদেশগুলো। এজন্য নির্দিষ্ট আইন অনুসরণ করবে তারা।

কানাডায় ১৯২৩ সাল থেকে গাঁজাসেবন অপরাধ হিসেবে গণ্য হয়ে আসছিল।

Comments

Popular posts from this blog

ভালবাসার চিঠি পত্র ১

90 reason why I love u