আনারস আর দুধ একসাথে কেন খাবেন?

আনারস এবং দুধ একসঙ্গে খেলে কিছু হয় না ! এটা স্রেফ একটা কুসংস্কার !
.
দুধ কলা দিয়ে সাপ পোষে বাঙালি কিন্তু সাপ কখনই দুধ খায় না। সাপ মাংসাশী প্রাণী। এমন অনেক কুসংস্কার আমাদের দেশে প্রচলিত। যেমন, আনারস খেয়ে দুধ খাওয়া যায় না। এতে মানুষ মারা যায়। আনারস একটা এসিডিক খাবার। লেবু, কমলার মতো এতে এসিড আছে। দুধে দিলে সেটা একটু কেটে গিয়ে ছানা হয়ে যেতে পারে বড়জোর। কিন্তু এতে কোন বিষক্রিয়া হয় না। যাদের গ্যাস্টিকের সমস্যা তারা সামান্য একটু গ্যাস অনুভব করতে পারেন সর্বোচ্চ। আনারসে আছে প্রচুর ভিটামিন ডি। সারা পৃথিবীতে রোগ প্রতিরোধী হিসাবে আনারসের আছে সুখ্যাতি। এখন আনারসের মৌসুম। জ্বর আসলে তো আনারস মাস্ট খাবেন। অন্যসময়ও সুযোগ পেলেই খাবেন। সঙ্গে দুধ, আইসক্রিম সব। আমি অনেকবার খেয়েছি। বিদেশে আনারস ও দুধের আইসক্রিম পাওয়া যায়, কাস্টার্ড এ তো আনারস দুধ সব ব্যবহার করা হয়।
.
এই কুসংস্কারের উৎপত্তি এক বিয়ে বাড়িতে। এক লোক আনারস এবং দুধ খেয়েছিলো । সেই লোকটি মারা গিয়েছিলো। তার পরিবার মূল তথ্যটি দেয়নি যে সে মাত্রাতিরিক্ত মদ খেয়েছিলো। সেই মদ খাওয়াই ছিলো তার মৃত্যুর কারন।

Comments

Popular posts from this blog

ভালবাসার চিঠি পত্র ১

90 reason why I love u